শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল ইলিয়াস কাঞ্চনের ‘নিসচা’
বাংলাপ্রেস ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে জ্ঞানপাপী আখ্যায়িত করে তার মুখোশ উন্মোচনের হুমকি দিয়েছেন সাবেক মন্ত্রী শাজাহান খান।
রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ড্রাইভার্স ট্রেনিং সেন্টারে (ডিটিসি) এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শাজাহান খান।
রোববারই সাবেক এ নৌমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠান ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’।
নিসচার যুগ্ম মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি, ইলিয়াস কাঞ্চন সম্পর্কে শাজাহান খান জঘন্যতম মিথ্যাচার করেছেন। তার মিথ্যাচারে আমরা বিস্মিত, হতবাক এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিচ্ছি শাজাহান খানকে। এই সময়ের মধ্যে তার বক্তব্যের তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে। নতুবা আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।’
ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ করে ডিটিসির ওই অনুষ্ঠানে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেন, আপনি যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন। আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন, কয়েকটি স্কুল করেছেন, কয়জন মানুষকে ট্রেনিং দিয়েছেন- আমি তার তথ্য বের করছি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি