১৪ আগস্ট ২০২৬

সাকিবকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া সম্ভব নয়: ক্রীড়া উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাকিবকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া সম্ভব নয়: ক্রীড়া উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: জনগণের জায়গা থেকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিরাপত্তা দেয়া কঠিন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সাকিব আল হাসানকে দেশের একজন খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেয়া সম্ভব হলেও জনগণের ক্ষোভ থাকলে সেই নিশ্চয়তা দেয়া ‘সম্ভব নয়’। জনগণের ‘ক্ষোভ প্রশমনে’ রাজনীতির জায়গা থেকে সাকিবের নিজের অবস্থান সবার সামনে ‘স্পষ্ট করারও’ আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার বিকেলে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানের পরিচয় দুটো, খেলোয়াড় ও রাজনীতিক। রাজনৈতিক পরিচয়ের কারণে সাকিবের ওপর জনগণের ক্ষোভ থাকলে তাকেই সেটা স্পষ্ট করতে হবে। খেলোয়াড় হিসেবে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, সেটা নিশ্চিত করা হবে। সাকিব আল হাসানকে জনগণের জায়গা থেকে নিরাপত্তা দেয়া কঠিন। শেখ হাসিনাকেও দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সারাদেশে অসংখ্য মামলা হয়েছে। সাকিব আল হাসানকেও একটি হত্যা মামলার আসামি করা হয়েছে। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার এখন ভারতে দেশটির সঙ্গে টেস্ট খেলছেন। তবে তার নামে হত্যা মামলা থাকায় তিনি দেশে ফিরবেন কিনা তা অনিশ্চিত। এ পরিস্থিতিতে দেশে ফিরতে বিসিবির কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন তিনি। তবে হত্যা মামলা মাথায় নিয়ে সাকিবের দেশে ফেরা নিয়ে আছে নানারকম অনিশ্চয়তা ও জটিলতা। সেই শঙ্কা থেকেই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার অবসরের ঘোষণার পর বলেছিলেন, “আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। সাকিব বোর্ডের দিকে তাকিয়ে থাকলেও বিসিবি সভাপতি ফারুক আহমেদ গত ২৬ সেপ্টেম্বর স্পষ্ট করেই জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে সাকিব দেশে এলে টেস্ট ক্রিকেট থেকে তার বিদায়কে রাঙিয়ে তোলার সব আয়োজনই বিসিবি করবে। তবে তার নিরাপত্তা ব্যবস্থা ও সিরিজ শেষে তার দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তার প্রক্রিয়ার অংশ হবে না বোর্ড। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আগামী ১ অক্টোবর থেকে শ্রমিকদের টিসিবির মাধ্যমে নিত্যপণ্য দেওয়া হবে। তিনি বলেন, ‘শ্রমিকদের রেশন দেয়ার কাজ চলছে। আগামী ১ অক্টোবর আশুলিয়ায় শ্রমিকদের জন্য টিসিবির পণ্য দেওয়া হবে, সরকার নির্ধারিত মূল্যে। ৪০ লাখ শ্রমিককে এর আওতায় আনা হবে।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি