১৬ এপ্রিল ২০২৬

শামীম ওসমানের দুবাইয়ের কেক কাটার ছবি নিয়ে নতুন তথ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম
শামীম ওসমানের দুবাইয়ের কেক কাটার ছবি নিয়ে নতুন তথ্য

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেই সাবেক মন্ত্রী-এমপিসহ দলের অনেক নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ তালিকায় নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। 

তবে সম্প্রতি সালমা ওসমান লিপি নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে ইঙ্গিত মেলে শামীম ওসমান এখন দুবাইয়ে অবস্থান করছেন। সেই ছবিতে দাবি করা হয় তার নাতি এখন দুবাইয়ে কেক কাটছেন।

সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি। ১১ এপ্রিল রাতে পোস্ট করা সেই ছবিটি ইতোমধ্যে ৫২০ বার শেয়ার করা হয়েছে। 

ফ্যাক্টচেক
ভাইরাল সেই ছবিটি পুরোনো বলে জানা গেছে। অনুসন্ধানে বেরিয়ে আসে, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এই ছবিটি ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। 

ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, সালমা ওসমান লিপি নামের ফেসবুক অ্যাকাউন্টটিও ভুয়া। গত ১ মার্চ এই ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। এরপর থেকেই এই অ্যাকাউন্টটি নানা গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি