৪ এপ্রিল ২০২৬

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অফিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০৭ পিএম
সারাদেশে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অফিস

সারাদেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে।

বাংলাপ্রেস ডেস্ক:   ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের সব বিভাগের কয়েকটি জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ সময় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে বুধবার (১১ মার্চ) দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি