৪ এপ্রিল ২০২৬

শার্শায় শহীদ জিয়া স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শার্শায় শহীদ জিয়া স্মৃতি  লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত
রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি: যশোরে শার্শায় শহীদ জিয়া স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২:৩০ মিনিটে বুরুজ বাগান হাই স্কুল মাঠে দেশি-বিদেশে খেলোয়াড়ের সমন্বয়ে এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে স্বাগতিক নাভারণ ফুটবল একাডেমি বনাম লাবসা ফুটবল একাদশ সাতক্ষীরার মধ্যে অনুষ্ঠিত হয়। কয়েক হাজার দর্শক পরিপূর্ণ মাঠে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে একে অপরের সাথে লড়াইয়ে খেলার প্রথমার্ধে লাবসা ফুটবল একাদশের ক্যাপ্টেন মিলন একটি গোল করে দলকে এগিয়ে নেয়। বিরতির পর নাইজেরিয়ার খেলোয়াড় কেসি একটি গোল করে নাভারণ ফুটবল একাডেমি কে সমতায় ফিরিয়ে আনে। খেলার শেষ মুহূর্তে নাভারন ফুটবল একাডেমীর সুমন আরো একটি গোল করলে দুই এক গোলে নাভারণ ফুটবল একাডেমী জয় লাভ করে। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে নাভারণ ফুটবল একাডেমীর রায়হান এবং ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে নাভারণ ফুটবল একাডেমীর নাইজেরিয়ান খেলোয়াড় কেসি। টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি বুরুজ বাজার হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন আহমেদের সভাপতিতে আয়োজক কমিটি সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মিন্টু ও অর্থ সম্পাদক ওয়াসি উদ্দিনের সার্বিক সহযোগিতায় এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির,শার্শা উপজেলা বিএনপি'র আহবায় কমিটির সম্মানিত সদস্য মোঃ নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপি'র আহবায় কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু,আহবায়ক কমিটির সদস্য মানুনুর রশিদ মামুন,লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন,নিজামপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক আঃ রউফ মন্টু, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান,দলের জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তানজিম ইসলাম খান কনি, নাভারণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু,অফিসিয়াল স্কোরার মোঃ শরিফুজ্জামান, আমিরুল ইসলাম লাল্টু, শ্রমিক দলের সিরাজুল ইসলাম প্রমুখ , আগামী ২২ ডিসেম্বর রবিবার বুরুজ বাগান হাই স্কুল মাঠে সেমিফাইনালের প্রথম খেলায় অংশগ্রহণ করবে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ বনাম অভয়নগর নোয়াপাড়া ফুটবল একাদ্বশ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি