সাতসকালে ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যে কোন ট্রেনে এই তিন যুবক কাটা পড়তে পারে। কোন ট্রেনে কাটা পড়ছে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।
নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।
স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেন কাটা পড়ে। তখন দুজন জীবিত ছিলো। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস