২৪ মে ২০২৬

সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের ২ মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের ২ মামলা
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন–দুদক। বৃহস্পতিবার (২০ মার্চ) দুদকের উপপরিচালক তাহাসিন মুনোবীল হক বাদী হয়ে মামলা দু্টি করেন। মামলা দুটির মধ্যে একটি আত্মসাত ও অন্যটিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আত্মসাৎ মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশন এর নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম মজুমদারকে আসামি করা হয়েছে। অপর মামলাটি হয়েছে, ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যোগদানের অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার মামলায় অভিযোগ করা হয়েছে, জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করেন সায়মা ওয়াজেদ পুতুল। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি