১৫ জুলাই ২০২৬

সব মাদ্রাসায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:২৮ পিএম
সব মাদ্রাসায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের নির্দেশ

বাংলাপ্রেস ডেস্ক:  দেশের সকল স্তরের মাদ্রাসায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’-এর কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বুধবার (১৫ জুলাই) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদ্রাসায় আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনায় মাঠপর্যায়ে যথাযথভাবে তদারকি ও বাস্তবায়নের জন্য দেশের সকল জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি