৩ এপ্রিল ২০২৬

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিট গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিট গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় ৯ থেকে ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয় পরিদর্শনের জন্য যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৬তলা ভবনে আগুন লেগেছে, সেখান থেকে আট এবং নয়তলায় আগুন ছড়িয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনা কোন নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি বলেন, ‘তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানা যাবে।’ বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি