৪ এপ্রিল ২০২৬

সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
বাংলাপ্রেস ডেস্ক: প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ১ নং গেইটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সেখানে তারা ৩০ মিনিটের মতো ছিলেন। পরে শিক্ষা ভবনের দিকে চলে যান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে সচিবালয়ের ভেতরে যান চার সদস্যদের একটি প্রতিনিধিদল। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেলে সাক্ষাতের কথা ছিল। এ সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অপেক্ষারত শিক্ষার্থীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে তারা। পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তাঁরা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাঁদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁরা চলে গেছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি