সদরঘাটে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ, নিহত ২
বাংলা প্রেস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:০০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর সদরঘাটে ট্রলার দিয়ে লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের চাপায় অন্তত দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঈদযাত্রার ষষ্ঠ দিনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, এক লঞ্চে ট্রলায় দিয়ে যাত্রী তোলার সময় এম ভি জাকের-৩ লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিষ্ট হয়ে এই দু’জন নিহত হন। এ ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি