সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশে বিজিবির হাতে ১০ জন আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার বেলা আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত যাদবপুর বিওপির গোপালপুর গ্রামের মাঠ থেকে এদের আটক করা হয়। এদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে।
শনিবার বিকালে মহেশপুর ৫৮ বিজিরি অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। আটককুতরা হলেন, বগুড়া জেলার আদমদিঘী থানার নতুন বাজার গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ সোহাগ (৩২) একই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী সুমি (২৯), ঝিনাইদহ জেলার সদর থানার ধোপাঘাটা গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৮), শরিয়তপুর জেলার পালং থানার গাজীপুর গ্রামের নির্মল এর ছেলে তুহিন (৩৩), নড়াইল জেলার কালিয়া থানার সিতারামপুর গ্রামের মোঃ লিয়াকত মোল্লার মেয়ে মোছাঃ মাবিয়া (২৫)সহ ১০ জন।
আটককৃত সবাই বাংলাদেশী নাগরিক বলে বিজিবি সুত্রে জানা গেছে। বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের অপরাধে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি