৪ এপ্রিল ২০২৬

সেফুদার সাথে হেলেনা জাহাঙ্গীরের যোগাযোগ ছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সেফুদার সাথে হেলেনা জাহাঙ্গীরের যোগাযোগ ছিল
বাংলাপ্রেস ডেস্ক: প্রবাসী আলোচিত সেফুদার সাথে হেলেনা জাহাঙ্গীরের যোগাযোগ ছিল বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। শুক্রবার বিকেলে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভাষা ব্যবহার করে সেফুদা দেশবাসীর নজর কাড়তে চেষ্টা করেন তার সাথেও হেলেনা জাহাঙ্গীরের যোগাযোগ ছিল। সেফুদার সাথে হেলেনার নিয়মিত যোগাযোগ এবং লেনদেন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেফুদা তাকে নাতি হিসেবে সম্বোধন করতো বলে হেলেনা জাহাঙ্গীর আমাদের জানিয়েছেন। তিনি আরও বলেন, হেলেনা জাহাঙ্গীর অপকৌশলে মাদার তেরেসা, পল্লী মাতা ও প্রবাসী মাতা হিসেবে পরিচয় পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি