৪ এপ্রিল ২০২৬

শেখ হাসিনা আলেম-ওলামাদেরও থ্রেট মনে করতেন: সারজিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেখ হাসিনা আলেম-ওলামাদেরও থ্রেট মনে করতেন: সারজিস
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আলেম-ওলামাদেরও থ্রেট মনে করে তাদের হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেন। সারজিস আলম বলেন, কেউ কোনোদিন সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার। আমাদের জায়গা থেকে সবসময় স্পষ্টভাবে কথা বলতে চাই। বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা যাকেই পটেনশিয়াল থ্রেট (ক্ষমতায় থাকতে হুমকি মনে করেছেন) মনে করেছে তাদেরই নানা উপাধি, তকমা দিয়ে ব্লেইম গেম খেলায় মেতে উঠেছিল। এই গেমে অনেক নিরপরাধ মানুষকে জীবন দিতে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সংগঠক বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থেকে সহযোগিতা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সারজিস বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এমন অনেক ব্যক্তি ও সংগঠন ছিল যাদের খুনি শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকাটাই দুঃসাধ্য করে দিয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে একটা কথা বলতে চাই, আপনারাসহ অনেককেই খুনি শেখ হাসিনা যেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে বিশ্বাস করে না। বর্তমান প্রজন্মের ততটুকু বিবেকবোধ আছে বলেই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি