২৩ মে ২০২৬

শেখ হাসিনা-কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শেখ হাসিনা-কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ, তাই তাদের ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৬ জুন) শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলায় শুনানির জন্য নির্ধারিত দিন ছিলো ট্রাইব্যুনালে। পাশাপাশি আজ ৩ জনকেই আদালতে হাজিরের আদেশ থাকলেও দু জন পলাতক থাকায় সকালে কেবল চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে ট্রাইব্যুনালকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাসায় পুলিশ অভিযান চালিয়েও তাদেরকে পাওয়া যায়নি। তারা গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে থাকতে পারেন। পুলিশ প্রতিবেদন দাখিলের এ পর্যায়ে ট্রাইব্যুনাল পলাতক দুই আসামিকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পাশাপাশি আগামী ২৪ জুন পরবর্তী শুনানের দিন ধার্য করেন। এর আগে, গত ১ জুন তিন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে- ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ১৪শ ছাত্র-জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উসকানি ও প্ররোচণায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে মরনঘাতি অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলেও জানায় প্রসিকিউশন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি