শেখ হাসিনাকে কপি করবেন না, বিএনপিকে নাহিদ ইসলাম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কথা বলতে গেলে দমন-পীড়ন করা, আক্রমণ করা কিংবা নিরাপত্তার অজুহাতে বাধা দেয়া- এগুলো আর হতে দেয়া হবে না। এগুলো বিগত আমলের পুরোনো কৌশল। শেখ হাসিনাকে কপি করবেন না। কারণ, শেখ হাসিনাকে কীভাবে হটানো হয়েছে, তা এ দেশের ছোট ছোট ছেলেমেয়েরাও জানে।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ৩টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক আলোচনা সভায় এ কথা বলেন নাহিদ ইসলাম। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘অগ্নিঝরা জুলাই ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘প্রশাসন থেকে দেয়া বিভিন্ন কড়া নির্দেশিকা বন্ধ করা উচিত। আমি কথা বলছি; আমার কথা পছন্দ না হলে আপনারা পাল্টা সমাবেশ করে কথা বলুন—এটাই গণতন্ত্র। সাধারণ শিক্ষার্থীরাই ঠিক করবে, তারা কোন সমাবেশে যাবে বা কাকে সমর্থন দেবে। কিন্তু কথা বলতে গেলে দমন-পীড়ন করা, আক্রমণ করা কিংবা নিরাপত্তার অজুহাতে বাধা দেয়া- এগুলো আর হতে দেয়া হবে না। এগুলো বিগত আমলের পুরোনো কৌশল। শেখ হাসিনাকে কপি করবেন না। কারণ, শেখ হাসিনাকে কীভাবে হটানো হয়েছে, তা এ দেশের ছোট ছোট ছেলেমেয়েরাও জানে!’
হবিগঞ্জে হামলার ঘটনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘যে ছেলেটির চোখ চলে গেছে, সে কী আপত্তিজনক বক্তব্য দিয়েছে, সেটা তারা তুলে ধরুক। বিগত ১৬ বছরে আমরা দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে অনলাইনে আপত্তিজনক, উসকানিমূলক, কটূক্তিমূলক শব্দ ব্যবহার করে বিরোধী মতকে দমন করা হয়েছে। এটি ছিল রাজনৈতিক সমালোচনা বন্ধ করার একটি পাঁয়তারা। আপনারা কথার জবাব কথায় দেবেন—এটাই রাজনীতি, এটাই গণতন্ত্র।’রাজনৈতিক বিশ্লেষণ
নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য ঘিরে যে আলোচনা-সমালোচনা বা হামলার ঘটনা হচ্ছে—বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এখন একজন রাজনৈতিক নেতা—তার কাজই হলো বিরোধী দলে থাকার সময় সরকারের সমালোচনা করা। এটাই তো গণতন্ত্র। তার বক্তব্যের কোথাও যদি প্রচলিত আইন লঙ্ঘন হয় বা আইনের পরিপন্থি কিছু থাকে, তবে সেটা আইন দেখবে। সেটা দেখার দায়িত্ব কোনো ছাত্রসংগঠন, ক্ষমতাসীন দলের নেতা–কর্মী বা কোনো সন্ত্রাসী বাহিনীর নয়।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি: ফখরুল
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি