শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় হাজির না হওয়ায় এ মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বিচারের স্বচ্ছতার স্বার্থে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (১৯ জুন) এ নিয়োগ দেন। যেখানে আগামী বুধবার এই আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া এ ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল।
এর আগে শেখ হাসিনাসহ দু’জনকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত ২৫ মে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরদিন দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর পরও তারা হাজির হননি।
সম্প্রতি ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’– শেখ হাসিনার কণ্ঠে এমন একটি অডিও ভাইরাল হয়। পরে সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি শেখ হাসিনার বলে সত্যতা পায়। এর পরই ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করে প্রসিকিউশন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস