৪ এপ্রিল ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো ঢাকা পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই। প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশে হত্যা, গণহত্যা, গুমসহ নানা অভিযোগে হাসিনার বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর বিচার প্রক্রিয়ার স্বার্থে সাবেক এ প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক নোট পাঠায় ঢাকা। নোট পাওয়ার কথা জানালেও এখনো পর্যন্ত এর কোনো জবাব দেয়নি ভারত। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি