৪ এপ্রিল ২০২৬

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। বিচারের জন্য তাকে ঢাকা ফেরত চাইলেও তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বুধবার (০৮ জানুয়ারি) এ বিষয়ে জানাশোনা আছে এমন ভারতীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস। ভারতীয় সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন শেখ হাসিনা। তিনি এখন দিল্লির একটি সেফ হাউজে অবস্থান করছেন। তবে দেশ ছেড়ে পালানোর পর থেকে আড়ালে চলে গেছেন হাসিনা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে হাসিনা যেন আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেয়া হয়নি। কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সুযোগ নেই। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে তাদের লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস (এফআরআরও)। এর আগে গত ২৩ ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি চিঠি দেয় বাংলাদেশ। চিঠিটি পাওয়ার কথা নিশ্চিত করলেও এখনো জবাব দেয়নি নয়াদিল্লি। গত ৩ জানুয়ারি হিন্দুস্থান টাইমস জানায়, ভারত সরকার হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশের অনুরোধ সাড়া দেবে, এমন সম্ভাবনা কম। এ বিষয়ে জ্ঞাত ব্যক্তিদের দাবি, বিষয়টি এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি ঢাকা। গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তার পরের দিন গুম ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে পাসপোর্ট অধিদপ্তর। এমন পরিস্থিতির মধ্যেই মোদি সরকার হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে বলে জানা গেল। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি