সেনবাগে শপিং ব্যাগে মিলল পাইপগান-কার্তুজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগ পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগে মিলল ১টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়াকুবপু গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
বুধবার (২৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এসপি আরো জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের পূর্ব ইয়ার পুর গ্রামের মেহেরাজের দধি দোকানের পূর্ব পাশের রেইনট্রি গাছে নিচে একটি শপিং ব্যাগ থেকে ১টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে ঘটনায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন