৩১ আগস্ট ২০২৬

সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৩৮ এএম
সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা


বাংলাপ্রেস ডেস্ক: দর অপরিবর্তিত রেখে সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। এর ফলে সেপ্টেম্বর মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে নতুন মাস সেপ্টেম্বরজুড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম সমন্বয়ের বিষয়টি জানানো হয়েছে। সমন্বয়কৃত এই দর সেপ্টেম্বরজুড়ে বলবৎ থাকবে।


সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে এর প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেও বলবৎ থাকবে।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি