১০ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরের প্রথম ৮ দিনেই রেমিট্যান্স ১১ হাজার কোটি টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পিএম
সেপ্টেম্বরের প্রথম ৮ দিনেই রেমিট্যান্স ১১ হাজার কোটি টাকা

বাংলাপ্রেস ডেস্ক:  চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১১ হাজার ১১৯ কোটি ২০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।  বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৮ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে দুই দশমিক ৭০ শতাংশ।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৭৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে ৫৭৮ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি