২৩ মে ২০২৬

শেষ বৈশাখে বাজারে এসেছে পুষ্টিগুণ সমৃদ্ধ তালের শাঁস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শেষ বৈশাখে বাজারে এসেছে পুষ্টিগুণ সমৃদ্ধ তালের শাঁস
রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: বিদায়ের পথে বৈশাখ। আসছে জ্যৈষ্ঠ।বৈশাখ- জ্যৈষ্ঠকে বলা হয় মধু মাস। আম, জাম, লিচু, তরমুজ ও কাঁঠালের পাশাপাশি এই মাসে পাওয়া যায় বাহারী সব রসালো ফল। মধু মাসের এ সময়টাতে গ্রীষ্মের খরতাপে তৃষ্ণা মেটাতে হাজির হয়েছে নানান পুষ্টিগুণ সমৃদ্ধ তালের শাঁস। গ্রামের পাশাপাশি শহরেও এখন জনপ্রিয় এই কচি তাল বা তালের শাঁস। ফল হিসেবে তাল বহুল পরিচিত ফলের একটি। কচি তালের শাঁস যেমন সুস্বাদু ও পুষ্টিকর তেমনি পাঁকা তাল ও তালের পিঠা গ্রাম বাংলার সুস্বাদু ও জনপ্রিয় খাবার। যশোরের শার্শা, বেনাপোল, বাগআঁচড়া ও নাভারণ বাজার সহ বিভিন্ন ছোট বড় বাজারের অলিগলি কিংবা প্রধান প্রধান সড়কের আশেপাশে মৌসুমি ব্যবসায়ীদের তালের শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে । বিক্রেতারা জানান, প্রতিদিন কমপক্ষে ৩ থেকে ৪শ’ তাল বিক্রি করেন একেকজন ব্যবসায়ী। প্রতিটি তালের শাঁসের দাম ৫টাকা হিসাবে একটি আস্ত তাল ১৫ টাকা করে বিক্রি হচ্ছে। অন্য ফল বিক্রির চেয়ে তালের শাঁসে লাভ বেশি হওয়ায় প্রতি বছর মৌসুমি ব্যবসায়ীরা পুরোদমে তালের শাঁস বিক্রি করে থাকে। নাভারণ বাজারের মৌসুমী তাল বিক্রেতা আরিফ হোসেন জানান,কয়েক বছর আগেও গ্রাম গঞ্জে তালের শাঁস খাওযার জন্য কাউকে পাওয়া যেত না। তাল পাড়া,কাটা বেশ কষ্টসাধ্য হওয়ায় হাতে গোনা কিছু বিক্রেতা এই কাজ করর থাকেন। আরো এক তাল বিক্রেতা মনির হোসেন বলেন,আগে অল্প দামে তাল ক্রয় করা যেত কিন্তু এখন বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেশি দামে তাল ক্রয় করতে হচ্ছে। কাজেই এ কাজে কষ্টের তুলনায় লাভ অনেক কম।তুবও মৌসুমী ফল হিসাবে চাহিদা থাকায় আমরা তালের রসালো শাঁস সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারছি। তবে দাম যাই হোক না কেন, স্বাদে অতুলনীয়, জলে ভরপুর এই তালের শাঁস প্রচণ্ড গরমে শরীরকে শান্ত করে দেয় বলেই জনপ্রিয় এই শাঁস খেতে রীতি মতো লাইন পড়ে যায়। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ১০০ গ্রামের একটি তালের শাঁসের ৯২ দশমিক ৩ শতাংশই জলীয় অংশ। ক্যালোরি থাকে ২৯ শতাংশ, শর্করা ৬ দশমিক ৫ গ্রাম, ক্যালসিয়াম ৪৩ মিলিগ্রাম, খনিজ থাকে ০ দশমিক ৫ মিলিগ্রাম, ভিটামিন সি থাকে ৪ মিলিগ্রাম। এ প্রসঙ্গে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, তীব্র গরমে শরীর ও পেট ঠাণ্ডা রাখে তালের শাঁস। তালের শাঁসে রয়েছে আয়োডিন, মিনারেলস,পটাশিয়াম, জিঙ্ক ও ফসফরাস। বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানে তালের শাঁস নানা রোগের প্রতিশেধক হিসেবে কাজ করে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি