৪ এপ্রিল ২০২৬

সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দিতে চাইলেন হাসনাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ এএম
সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দিতে চাইলেন হাসনাত

 

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে রাখলে ভারত থেকে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দিয়েছেন তিনি।

হাসনাত আব্দুল্লাহি বলেন, ‘যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না তাদের আশ্রয়, ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন, আমরাও বলে দিচ্ছি আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরও আশ্রয় দিয়ে, সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব।’

তিনি বলেন, ‘যারা এখনো দিল্লির তাঁবেদারি করছে তাদের বলছি আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব।’

প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে হাসনাত বলেন, ‘আপনার, আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল মাত্র একটি সংখ্যা। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আছি আমরা। এক ইলেকশন কমিশনার গেলে হাজারটা ইলেকশন কমিশনার পাওয়া যাবে, কিন্তু আমাদের ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না।’

এনসিপির এ নেতা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে শিক্ষকরা আছে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে।’

রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের উদ্দেশে হাসনাত বলেন, ‘যারা শহীদ মিনারে অংশগ্রহণ করে নাই তাদের বলছি ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না। আর যারা এসেছেন তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন এভাবে জাতীয় ঐক্য হবে না।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি