৪ আগস্ট ২০২৬

ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে দেশ পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:০৪ পিএম
ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে দেশ পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী বলেন, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা এবং জনগণকে সতর্ক করা। একই সঙ্গে জনগণের সামনে দেওয়া পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, জনগণ এখন শান্তি, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান চায়। পাশাপাশি জনগণ তাদের রাজনৈতিক অধিকার যথাসময়ে প্রয়োগ করতে চায়। তাই জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ আন্দোলন ছিল সর্বস্তরের জনগণের আন্দোলন এবং জনগণের অংশগ্রহণের কারণেই তা সফল হয়েছে। তিনি দাবি করেন, এই সাফল্যের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; বরং গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল এবং দেশের সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।

তিনি আরও বলেন, গত ১৭ বছর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল রাজপথে ছিল এবং জনগণকে কখনো একা ফেলে যায়নি।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠনের লক্ষ্যে রাজনৈতিক বিভেদ ভুলে জনগণের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি