১৯ জুন ২০২৬

শিক্ষাক্রমে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ‘ফোর-ওয়ে টেস্ট’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৫১ পিএম
শিক্ষাক্রমে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ‘ফোর-ওয়ে টেস্ট’

বাংলাপ্রেস ডেস্ক:  শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সামাজিক মূল্যবোধ বিকাশে জাতীয় শিক্ষাক্রমে ‘ফোর-ওয়ে টেস্ট’ অন্তর্ভুক্ত হতে পারে। তবে এটি কোন শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। শিক্ষাক্রম বিশেষজ্ঞরা ‘ফোর-ওয়ে টেস্ট’ পর্যালোচনা করবেন এবং এটি ষষ্ঠ শ্রেণি বা অন্য কোনো শ্রেণির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা সম্ভব কিনা, তা যাচাই করবেন। ফোর-ওয়ে টেস্ট হলো— আমরা যা চিন্তা করি, বলি ও করি, তা যাচাই করার জন্য চারটি প্রশ্ন।

প্রশ্নগুলো হলো: এটি কি সত্য? এটি কি সংশ্লিষ্ট সবার প্রতি ন্যায়সংগত? এটি কি সদ্ভাব ও ভালো বন্ধুত্ব গড়ে তুলবে? এটি কি সংশ্লিষ্ট সবার জন্য উপকারী হবে? এই চার প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে সেই চিন্তা, কথা বা কাজকে নৈতিক ও সঠিক বলে বিবেচনা করা যায়।

সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতের সম্প্রসারণ এবং মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি