শিক্ষানবিশ ৯৩ এএসপিকে বদলি ও পদায়ন
বাংলা প্রেস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রশিক্ষণ শেষে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষের পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন।
তাদেরকে সিআইডি, ডিএমপি, র্যাব, কক্সবাজার, খুলনা, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেমপি, এসএমপি, বিএমপি, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
বদলি ও সংযুক্ত করা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বেতন-ভাতা সংশ্লিষ্ট বদলি হওয়া ইউনিট থেকেই উত্তোলন করবেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি