শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ৩০ মার্চ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ এক বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে করোনার সুরক্ষা ব্যবস্থাও সংস্কার করে ফেলা হবে। আর প্রাক প্রাথমিক বিদ্যালয় এই সময়ে খোলা হবে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে প্রাথমিকের দুই লাখ শিক্ষক টিকা নিয়েছেন। স্বাস্থ্য বিভাগকে শিক্ষকদের দ্রুত টিকা দেয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
দীপু মনি বলেন, যখনই স্কুল খুলবে তার ষাট কর্মদিবস পরে পরীক্ষা হবে। আর ১৭ মে’র আগেই বিশ্ববিদ্যালয়ের এক লাখ শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের’
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি