২২ মে ২০২৬

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ এএম
শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী


বাংলাপ্রেস ডেস্ক:শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না—এ মর্মে আদালতের নির্দেশনা রয়েছে। সেই আদেশ অমান্য করে ভিন্ন কোনো পদ্ধতিতে ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এমপিওভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে তড়িঘড়ি করে যাচাই-বাছাই করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাত কলেজের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট নথিপত্র এখনো পর্যালোচনার সুযোগ হয়নি। এ বিষয়ে একটি কমিটি গঠন করে পর্যালোচনা করা হবে, এরপর বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি