২৭ জুন ২০২৬

শিক্ষার্থীদের রাতের চলাফেরা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ এএম
শিক্ষার্থীদের রাতের চলাফেরা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:   শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতাম। আমরা এটা শিখে এসেছি।

বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জুনিয়র বৃত্তির ফল হস্তান্তর অনুষ্ঠানে সন্ধ্যার পর ঘোরাঘুরি বক্তব্য নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমি বহুবার, হয়তো হাজারবার বলেছি আমার কচুয়া নির্বাচনি এলাকায় যদি আমি নির্বাচিত হই, তাহলে ১২ তারিখের পর মাদক বন্ধ হতে হবে, ইভটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে। সারারাত রাস্তাঘাটে ঘোরাফেরা করাও বন্ধ হতে হবে। এটা আমি বারবার বলে আসছি এবং এখনো বলছি।

ড. এহছানুল হক মিলন বলেন, মন্ত্রী হওয়ার পর আমি কচুয়া উপজেলায় প্রশাসনকে ডেকে বলেছি ওসি সাহেব, বিষয়টি সাংবিধানিকভাবে জটিল হতে পারে। তবে কচুয়ার অভিভাবকদের সঙ্গে নিয়ে যদি কেউ রাস্তায় ঘোরাফেরা করে, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের জানাবেন। এটি আমার নির্বাচনি এলাকার কমিটমেন্ট।

মন্ত্রী বলেন, সারা বাংলাদেশে কী হবে সে ঘোষণা আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি। এটি শিক্ষামন্ত্রী হিসেবে কোনো জাতীয় ঘোষণা নয়; এটি আমার এমপি হিসেবে নির্বাচনির এলাকার জন্য দেওয়া কমিটমেন্ট, কচুয়ার জন্য। এ বিষয়ে আমি কোনো জাতীয় কমিটমেন্ট করিনি বা প্রেস কনফারেন্সে তেমন কিছু বলিনি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি