৪ আগস্ট ২০২৬

শিক্ষক বদলির পর প্রকাশ হবে ৯ম নিয়োগ বিজ্ঞপ্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম
শিক্ষক বদলির পর প্রকাশ হবে ৯ম নিয়োগ বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যৌথ বৈঠকে শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করার পর ৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সোমবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া বৈঠকটি সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে শেষ হয়। এতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা-সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমে জানায়, প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম এগিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা দ্রুত শুরু করারও পরামর্শ দিয়েছেন তিনি।

এ ছাড়া ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, প্রথমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর শূন্য পদের হালনাগাদ তথ্যের ভিত্তিতে ৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

তবে এ বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয় বা এনটিআরসিএর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত ঘোষণা প্রকাশ করা হয়নি। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি