৩ এপ্রিল ২০২৬

সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ পিএম
সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ


বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।


সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীর আলিয়া মাদরাসার জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদরাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পুরো এলাকায় এখন ‘ধানের শীষ’ আর ‘তারেক রহমান’ স্লোগান।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভা শুরু হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৩০ মিনিটে মঞ্চে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই জনসভার মাধ্যমেই দেশজুড়ে বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে অভাবনীয় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো মাঠ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের এই মঞ্চ থেকেই জনগণের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এছাড়া আসন্ন নির্বাচন ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে প্রত্যাশা করছেন দলীয় জ্যেষ্ঠ নেতারা।

তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে তারেক রহমান আকাশপথে সিলেট পৌঁছান এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সিলেটের এই জনসভা শেষে তার সড়কপথে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জসহ আরও কয়েকটি জেলায় নির্বাচনি পথসভায় অংশ নেয়ার কথা রয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি