২৪ জুলাই ২০২৬

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম
সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

বাংলাপ্রেস ডেস্ক:  ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির বাম নিতম্বের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশের সময় বিকেল ৫টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বিষয়টি ধর্মমন্ত্রীর পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া প্রার্থনা কামনা করেছে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তারা এক বিজ্ঞপ্তিতে হাব কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য ও সংশ্লিষ্টদের বিশেষ দোয়ার অনুরোধ করেছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক বিজ্ঞপ্তি এ দোয়া কামনা করা হয়।

এছাড়া ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দেশবাসীর প্রতি তার আশু সুস্থতা কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং দেশ ও জনগণের সেবায় পুনরায় ফিরে আসার তাওফিক দেন—সেই প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেম, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায় ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। অনুষ্ঠানে সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদরাসায় মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জামিয়া আরাবিয়া জিরিতে মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান, জামিয়া ইউনুছিয়া মাদরাসায় মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ এবং কুমিল্লার আশরফুল উলুম মাদরাসায় মুফতি শামসুল ইসলাম জিলানীর পরিচালনায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মহাসচিব এক যৌথ আহ্বানে বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য দেশের সব মসজিদ, মাদরাসা এবং ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি