১৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বাংলাপ্রেস ডেস্ক: ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিন বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা আয়োজনে শনিবার (১৪ নভেম্বর) সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে সিরাজগঞ্জ ডায়াবেটিস সমিতির আয়োজনে ডায়াবেটিস সমিতির চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. আরমান আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক হাসান বুলবুল, ডায়াবেটিস বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মীর শাখাওয়াত আলী, ডা. এ কে এম জিয়াউর কবীর, ডা. এহিয়া সরকার এবং নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্রমবর্ধমান ব্যবহার ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে। তাই ডায়াবেটিস রোগকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটা, সুষম খাদ্য গ্রহণ এবং সুশৃঙ্খল জীবনযাপনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি