সিরিয়ায় আকস্মিক বন্যায় প্রাণ গেল ৫ জনের
বাংলা প্রেস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সিরিয়ার বিভিন্ন প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারটি শিশুও রয়েছে।
দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আলজাজিরা।
এক বিবৃতিতে সিরিয়ার জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, রাক্কা ও দেইর আজ জোর প্রদেশের বিভিন্ন জলাশয়ে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া পশ্চিম রাক্কার গ্রামীণ এলাকায় আল-সালমানি সেতুর কাছে বন্যার পানিতে গাড়ি আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
দেশজুড়ে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের মধ্যে আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন।
তাঁদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
বিপি > এসপি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
স্টুডেন্ট ভিসার নিয়মে পরিবর্তন আনছে যুক্তরাজ্য, কার্যকর নভেম্বর থেকে
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় চুরি, ২০ মিনিটেই উধাও বিলিয়ন ডলার
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি