৮ অক্টোবর ২০২৬

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম
শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

বাংলাপ্রেস ডেস্ক:  বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করায় শিশির মনিরকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি উঠেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রাশেদ খান বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করবে, আবার শিশির মনিরকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দেবে। এই কাজ দ্বিচারিতা। জামায়াতের এই দ্বিচারিতা জনগণ জানে। আবরার হত্যার প্রতিবাদে মাঠে সবাই নেমেছিল। এমনকি শিবিরও প্রোগ্রাম করেছে, এনসিপিও প্রোগ্রাম করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো আবরার হত্যা মামলায় আসামিদের আইনজীবী হয়েছিলেন শিশির মনির, তিনি জামায়াতের আইনজীবী। তিনি একই সঙ্গে জামায়াতের এমপি প্রার্থী ছিলেন।

তিনি বলেন, জামায়াতের আইনজীবী শিশির মনির যখন আবরারের আসামিদের আইনজীবী হন তখন শিবির কোন লজ্জায় রাজপথে প্রোগ্রাম করে? সেই প্রশ্ন আমি রাখলাম। 

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, জুলাইয়ের সময় এই শিশির মনিরেরা রাজপথে নামেননি। তৎকালীন জুলাইয়ের পক্ষে তার ফেসবুকে কোনো পোস্ট আছে কিনা- আমার সন্দেহ আছে। তার প্রোফাইলটা পর্যন্ত লাল করা হয়নি।
বিপি> এস পি

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি