৪ নভেম্বর ২০২৬

সকাল ১১টায় বসছে মজুরি বোর্ডের প্রথম সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম
সকাল ১১টায় বসছে মজুরি বোর্ডের প্রথম সভা

বাংলাপ্রেস ডেস্ক:  চলমান আন্দোলন ও কারখানা বন্ধের কারণে তৈরি পোশাক খাতে সৃষ্টি হওয়া অচলাবস্থার মধ্যেই আজ (বুধবার, ৪ নভেম্বর) সকাল ১১টায় বসছে নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা। শ্রমিক অসন্তোষ সামাল দিতে এবং মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখাতেই দ্রুততম সময়ে এই সভার আহ্বান করা হয়েছে।

বিজিএমইএ, ট্রেড ইউনিয়ন নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, প্রথম সভার মাধ্যমে বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের উদ্যোগের অগ্রগতি তুলে ধরার লক্ষ্য রয়েছে এ সভার। মঙ্গলবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব মজুরি বোর্ডের সভা আয়োজনের আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, আমরা কারখানাগুলো চালু রাখার চেষ্টা করছি। শিল্প ও শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক ইউনিয়ন নেতা বলেন, সভাটি অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত আমি জানতে পেরেছি, সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে বিষয়টি জানানো হয়েছে।

রবিবার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের এ মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি