১৩ মে ২০২৬

স্কুল খুলছেন সানি লিওন!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্কুল খুলছেন সানি লিওন!

বিনোদন ডেস্ক: সাবেক পর্ণ তারকা বলিউডের অভিনেত্রী সানি লিওন অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজকল্যানমূলক কাজরে সঙ্গেও যুক্ত রয়েছেন। এবার স্বামীর সঙ্গে হাত মিলিয়ে বাচ্চাদের স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনটাই জানা গিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।

সানি এই মুহূর্তে ব্যস্ত ছবির শুটিং নিয়ে। পাশাপাশি চলছে তার নিজস্ব কসমেটিং লাইনের প্রচার। তারই মধ্যে ঠিক করেছেন ছোটদের জন্য বিশেষ আর্ট স্কুল খুলবেন তিনি। এটি হবে মুম্বাইয়ের নামজাদা বাচ্চাদের আর্ট স্কুল ‘ডিআর্ট ফিউশন’-এর একটি নতুন শাখা।

ঘনিষ্ঠ সূত্র জানায়, সানি বরাবরই বাচ্চাদের খুব ভালবাসে। নিজেও তিন ছেলে-মেয়ের মা, তাই সে জানে একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে প্রথম কয়েক বছর কতটা গুরুত্বপূর্ণ। এই স্কুলের জন্য বেশ পরিশ্রম করছে সানি। স্কুলের সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছুই নিজে সিদ্ধান্ত নিয়েছে। সানি স্বপ্নের প্রজেক্ট হতে চলেছে এই স্কুল।

জানা গিয়েছে, স্কুলটিতে বাচ্চাদের খেলাধুলার জন্যও বিশেষ ব্যবস্থা থাকছে। ডিআর্ট ফিউশনের একটি শাখার ছাত্রী সানি মেয়ে নিশা। তার মাধ্যমেই সানি ওই স্কুলের বিষয়ে জানতে পারেন ও স্কুলের প্রতিষ্ঠাতা সঞ্জনা আশের কামদারের সঙ্গে পরিচিত হন।

মেয়ের মুখে ওই স্কুলের অনেক প্রশংসা শুনে ওই স্কুলের একটি নতুন শাখা খোলার সিদ্ধান্ত নেন, এমনটাই জানা গিয়েছে প্রতিবেদনে। এই প্রসঙ্গে সানি বলেন, আমাদের ভিশন হল সৃষ্টিশীলতার সঙ্গে অবসরকে মিলিয়ে দেয়া যাতে বাচ্চাদের মাথা ও শরীরের সামগ্রিক বিকাশ হয়। বাচ্চাদের বইয়ের মধ্যে আটকে রাখতে আমরা চাই না। আমি চাই শেখার পাশাপাশি বাচ্চারা যেন মজাও করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি