১৮ জুলাই ২০২৬

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বাংলাপ্রেস ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের আধিক্যের কারণে সমুদ্রবন্দরসমূহ ও উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় জানানো হয়, বায়ুচাপের তারতম্যের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গারে তল্লাশি চালানো হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে সিসিটিভি (CCTV) ফুটেজ পর্যালোচনা করে তাঁর কারাগার থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আইনি ব্যবস্থা: কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা চলছে।

উল্লেখ্য, পালিয়ে যাওয়া আসামি রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি এই কারাগারে বন্দি ছিলেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি