৩ এপ্রিল ২০২৬

সময় টিভি’র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ঝিনাইদহে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সময় টিভি’র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেসক্লাব ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসুচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সাংবাদিক ফোরাম, ঝিনাইদহ প্রেসক্লাবসহ জেলায় কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপুল জামান’র সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান, ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, ইউএনবির আমিনুর রহমান টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, চ্যানেল আই’র ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ’ বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম ও চ্যানেল টোয়েন্টিফো’র রিপোর্টার সাদ্দাম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান ও সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগ। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল তার বক্তৃতায় দ্রুত সময়ের মধ্যে সজিবের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, অপরাধীরা গ্রেফতার করা না হলে আগামীতে ঝিনাইদহের সাংবাদিকরা কঠোর কর্মসূচীর দিতে বাধ্য থাকবে। উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি