৩ এপ্রিল ২০২৬

সংবিধান অনুযায়ী তো এই সময়ে নির্বাচন হওয়ার কথা ছিল না: নাহিদ ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ এএম
সংবিধান অনুযায়ী তো এই সময়ে নির্বাচন হওয়ার কথা ছিল না: নাহিদ ইসলাম

 

বাংলাপ্রেস ডেস্ক: সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধানে এখন অনেক কিছু আছে, যা এই সরকার করছে না। শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর আইন আছে। আরও অনেক আইন এবং বাস্তবতা আছে... সেগুলা কি এই সরকার করছে বা অন্তর্বর্তী সরকার করেছে?

আজ রোববার (১৫ মার্চ) গণমাধ্যমকে এসব কথা বলেন নাহিদ।

তিনি বলেন, আমরা আগেও বলেছি অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, এই নির্বাচন ও সরকার—সবকিছুকে সংবিধানের দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। এটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, যদিও ১০৬-এর আন্ডারেই সরকার গঠিত হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের বিষয়টি যদি মাথায় না রাখি তাহলে আসলে কোনো কিছুই সমাধান করা সম্ভব নয়।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা মনে করি, গণঅভ্যুত্থান সংস্কার, অন্তর্বর্তী সরকার এবং এই নির্বাচনের বৈধতা। সংবিধান অনুযায়ী তো এই সময়ে নির্বাচন হওয়ার কথা ছিল না।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি, পরবর্তী এই সংসদে এসে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আগানোর কথা ছিল। সেই সমঝোতা যদি সরকার দল নষ্ট করার চেষ্টা করে, জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে। আমরাও দাঁড়াবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি