৪ এপ্রিল ২০২৬

সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ এএম
সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান

 


বাংলাপ্রেস ডেস্ক: ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, দেশে ফিরেই তিনি প্রথমে সংবর্ধনা গ্রহণ করবেন এবং এভারকেয়ার হাসপাতালে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

তিনি আরও জানান, ২৭ ডিসেম্বর (শনিবার) তারেক রহমান ভোটার নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশন করবেন। একই দিন তিনি শেরেবাংলানগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের খোঁজখবর নেবেন এবং শহিদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।


এর আগে ২৬ ডিসেম্বর (শুক্রবার) বাদ জুম্মা তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং পরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

দেশে প্রত্যাবর্তনের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সালাহউদ্দিন আহমদ জনগণকে সতর্ক করে বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনের কারণে কিছু জনদূর্ভোগ হতে পারে, যা নিয়ে ক্ষমা চাওয়া হয়েছে।

 

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি