শঙ্কায় আছে ভোটাররা ব্যারিস্টার ফুয়াদ
এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বাংলাপ্রেস ডেস্ক: এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভোটাররা ভয়ের ভেতরে আছে, শঙ্কায় আছে—সারা দেশের একই চিত্র। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এখনও পরিস্থিতি পাল্টাতে পারে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বরিশালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই নির্বাচনে কী হবে, সেই পরিসংখ্যান কারও কাছে নেই। জরিপে যা বলা হচ্ছে, তা তখনই বোঝা যাবে, যখন ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবে। প্রশাসন এখনও মাঠের নিয়ন্ত্রণ নিতে পারেনি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যে ঈদের আনন্দ দেখছে, বাস্তবে তা নেই। ভোটারদের ভয় আছে। শঙ্কার এই পরিবেশ সারাদেশে—এমনটা দাবি করেন তিনি।
তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এই অবস্থা বদলে দেওয়া সম্ভব বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি