শৈলকুপায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপার যুগনী গ্রামেসাপের কামড়ে বিলকিস বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের তারিকুল জোয়ারদারের স্ত্রী। নিহতের ভাতিজি তানিয়া খাতুন জানান, ভোর রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল বিলকিস বেগম। সেসময় বিছানার উপর থেকে একটি বিষধর সাপ তার কানে কাপড় দেয়। এসময় তার চিৎকারে ছুটে এসে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন