৩ এপ্রিল ২০২৬

শৈত্যপ্রবাহ বইছে তেঁতুলিয়ায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শৈত্যপ্রবাহ বইছে তেঁতুলিয়ায়
দিনাজপুর প্রতিনিধি: তেঁতুলিয়ায় পৌষ শেষে সপ্তাহেই যেন শীত জেঁকে বসেছে। দুই দিন ধরে ভোরে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে অনুভব হচ্ছে বরফের কনকনে ঠান্ডা। তাপমাত্রা কমে আসায় কনকনে শীতের প্রকোপে জর্জরিত হয়ে পড়েছে উত্তরের হিমালয়ের উপজেলা তেঁতুলিয়ার মানুষ। গ্রামাঞ্চলের মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ। গতকাল সোমবার ৬ জানুয়ারি সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রার রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার তেঁতুলিয়া অফিস। শীতের প্রকোপ উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে নিম্নআয়ের মানুষদের। পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর, সবজি চাষিদের কাজে যেতে দেখা যায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৭টায় তেঁতুলিয়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে। যার মাত্রা ছিল ৭.১ ডিগ্রি। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ। জেলাসহ তেঁতুলিয়ার আশপাশের এলাকায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি