২৬ মে ২০২৬

সৈয়দপুর মহিলা কলেজে নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুর মহিলা কলেজে নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

রমজান আলী টুটুল, সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর মহিলা কলেজের নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। ২৩ মার্চ দুপুরে কলেজের সামনে এ বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ভুক্তভোগী প্রার্থীরা নিয়োগ বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নিয়োগপ্রার্থী রিজওয়ানা পারভীন বলেন, গত বছরের ২২ নভেম্বর একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে ভুক্তভোগীরা আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার ফলাফল মূল্যায়ন না করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মনপূত জনবল নিয়োগ দেন।সম্মেলনে দাবী করা হয়, কলেজের ল্যাব সহকারী (তথ্য ওযোগাযোগ প্রযুক্তি), ল্যাব সহকারী (বিজ্ঞানগবেষনাগার ২য় পদ), নিরাপত্তাকর্মী, নৈশ্য প্রহরী এবংপরিচ্ছন্নতা কর্মী পদে প্রায় কয়েক লক্ষ টাকারনিয়োগ বাণিজ্য করেছে কলেজ কর্তৃপক্ষ। ওইনিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় নিয়োগপরীক্ষার দাবি জানান ভুক্তভোগীরা।সংবাদ সম্মেলনে নিয়োগপ্রার্থীসহ স্থানীয়ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি