২৭ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে ইকু পেপার মিলের মেশিনে শ্রমিকের মৃত্যু,ময়না তদন্ত ছাড়াই দাফন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম
সৈয়দপুরে ইকু পেপার মিলের মেশিনে  শ্রমিকের মৃত্যু,ময়না তদন্ত ছাড়াই দাফন

বাংলাপ্রেস ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ীর রাবেয়া মোড়ে অবস্থিত ‘ইকু পেপার মিল লিমিটেডে’ কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আজিজার রহমান (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আজিজার রহমান দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালদীঘী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তমিজ মেম্বার পাড়া এলাকার তসলিম উদ্দিনের ছেলে। তিনি ‘ক্যাম্পের হাট’ এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারে তার দুই ছেলে এবং  এক মেয়ে রয়েছে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলমের মালিকানাধীন ওই পেপার মিলে রাতে নাইট ডিউটিতে ছিলেন আজিজার রহমান। দায়িত্ব পালনকালে  কাটার সেকশনের কাটার মেশিনের ভেতরে তার ডান হাত  ঢুকে যায় , এতে কব্জি থেকে হাত কাটা পড়ে  এবং পুরো হাতটাই থেঁতলে যায় । মাথা  থেঁতলে যায়  এবং ডান কান কেটে যায় ।  

​ভোরের দিকে কারখানার কর্মচারীরা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালে না নিয়ে  রংপুরের প্রাইভেট হাসপাতাল  ডক্টরস ক্লিনিকে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানে কোন ময়না তদন্ত ছাড়াই  বহনকৃত সাদা মাইক্রোবাসে করে  তার মরদেহ গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামায় পৌঁছে দেয়।

​নিহতের স্বজনদের দাবি, মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে কি না কিংবা এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তারা কিছুই জানেন না। ঘটনার পর মালিক পক্ষের কেউ তাদের বাড়িতে যাননি বলেও অভিযোগ করেছেন স্বজনরা। শুধু কারখানার একজন কর্মচারী এসে বিষয়টি জানিয়ে গেছেন বলে তারা জানান।
​এ বিষয়ে জানতে মিলের মালিক সাবেক এমপি সিদ্দিকুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

​অন্যদিকে, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি শুনেছি, থানা থেকে লোক গিয়েছে । তবে ময়নাতদন্ত বা আইনগত ব্যবস্থার জন্য এখনো কেউ অভিযোগ করেনি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি