২৬ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে শিল্প প্রতিষ্ঠানের রাস্তা নিয়ে মিথ্যা অপপ্রচার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
সৈয়দপুরে শিল্প প্রতিষ্ঠানের রাস্তা নিয়ে মিথ্যা অপপ্রচার

রমজান টুটুল,সৈয়দপুর( নীলফামারী ) প্রতিনিধি: সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাজার এলাকায় অবস্থিত কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তা দিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান।অন্যদিকে জমির মালিকানা দাবি করে ওই অভিযোগকে মিথ্যা ও হয়রানিমূলক বলে পাল্টা অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি।

স্থানীয় বাসিন্দা আনছারুল হক,লিটন ও হোসেন আলীসহ শতাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান ব্যক্তিগত স্বার্থে একটি ভালো পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাদের দাবি,রাস্তা দেওয়ার কথা বলে জমির মালিকদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছিল।ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ তোলা হচ্ছে।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

জমির মালিকপক্ষের আহেদুল হক বলেন,বিরোধপূর্ণ জমিটি তাদের পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত সম্পত্তি।সেখানে একটি শিল্পপ্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে,যেখানে এলাকার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ভিডিও বার্তার মাধ্যমে জমিটিকে বিদ্যালয়ের সম্পত্তি দাবি করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।এমনকি এ বিষয়ে উপজেলা ভূমি অফিসেও অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরও বলেন,আগে রাস্তা দেওয়ার কথা বলে আমার কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছিল।আমি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় এখন আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা চাই,জমির প্রকৃত মালিকানা যাচাই করে প্রশাসন সুষ্ঠু বিচার নিশ্চিত করুক।

স্থানীয় সূত্রে জানা যায়,জমির মালিকানা নিয়ে বিরোধপূর্ণ সম্পত্তির মধ্যে পৈতৃক সূত্রে ৫২ শতাংশ এবং ক্রয়সূত্রে ৬৪ শতাংশসহ মোট ১ একর ১৬ শতাংশ জমির মালিক হিসেবে এমদাদুল হক সরকার,ওবায়দুল হক সরকার ও অহেদুল হক সরকার (মিলন) নিজেদের দাবি করছেন।

অন্যদিকে কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল রহমান বলেন,বর্তমান ১৩৫২ নম্বর দাগে মোট ১৪০ শতাংশ জমির মধ্যে বিদ্যালয়ের জমি রয়েছে।এর মধ্যে মূল দাতার দেওয়া ১০০ শতাংশ,ক্রয়সূত্রে পাওয়া ৮ শতাংশ এবং খতিয়ান নম্বর-১ থেকে সরকারের দেওয়া ৩২ শতাংশ জমি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।এ ছাড়া ১৯৯২ সালে চারজন দাতা-লিয়াকত আলী,মোখলেস চৌধুরী,আব্দুল গফুর সরকার ও তোফাজ্জল হোসেন কৃষিজমি হিসেবে ৬০ শতাংশ জমি বিদ্যালয়ের নামে প্রদান করেন বলে দাবি করেন তিনি।

আমিনুর রহমান আরও বলেন,বিদ্যালয়ের স্বার্থ রক্ষায় ইতোমধ্যে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হবে।তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মোহাম্মদ রাশেদ বলেন,অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে ডাকা হয়েছিল।দীর্ঘ সময় আলোচনা করে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দুই পক্ষকেই প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে জমির প্রকৃত মালিকানা,বিদ্যালয়ের দলিলপত্র এবং সংশ্লিষ্ট দাগ-খতিয়ানের রেকর্ড যাচাই করে বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি চান স্থানীয় সচেতন মহল।তাদের প্রত্যাশা,ব্যক্তিগত বিরোধ বা পাল্টাপাল্টি অভিযোগ নয়,বরং নিরপেক্ষ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি