২৬ নভেম্বর ২০২৬

সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে খালি থালা-কলস নিয়ে নারীদের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ এএম
সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে খালি থালা-কলস নিয়ে নারীদের বিক্ষোভ

বাংলাপ্রেস ডেস্ক: সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খালি থালা ও কলস নিয়ে ব্যতিক্রমী বিক্ষোভ করেছেন উপকূলের নারীরা। বনদস্যুদের আতঙ্কে বনজীবীদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে পরিবারগুলোতে। এমন পরিস্থিতিতে সন্তানদের ভবিষ্যৎ ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বনদস্যু নির্মূলের দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাবুরা সোরাক্লাব মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক নারী, গৃহবধূ, বনজীবী পরিবারের সদস্য, কিশোরী ও তরুণীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ময়না খাতুন নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে বলেন, সুন্দরবনে দস্যুদের আতঙ্কে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় গত দুই দিন ধরে তার ঘরে রান্না হয়নি।

লায়লা খাতুন বলেন, দস্যুদের ভয়ে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে সাহস পাচ্ছেন না। ফলে অনেক পরিবারের চুলায় আগুন জ্বলছে না।

বিলকিস বেগম বলেন, অভাবের কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। খাবারের পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।

শেফালী বিবি বলেন, বনদস্যুদের তাণ্ডবে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে। রহিমা খাতুন জানান, আয় বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবারে খাবারের অভাবে রান্না হচ্ছে না। বিশুদ্ধ পানির জন্যও তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ দিকে শাহিদা খাতুন ও হালিমা খাতুন বলেন, সংসারে চরম অর্থকষ্টের কারণে সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন অনেক অভিভাবক। খালি থালা ও কলস হাতে নিয়ে তারা নিজেদের অনাহার, বঞ্চনা ও অসহায়ত্বের চিত্র তুলে ধরেছেন।

কর্মসূচিতে সংহতি জানান বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী ও সাইফুল ইসলাম।

এ সময় নেতারা নারীদের এ প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বলেন, দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর অভিযান শুরু করতে হবে। অন্যথায় উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি