৪ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে স্ত্রী হত্যাচেষ্টা মামলায় আ.লীগ নেতা ভলু জেলহাজতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সৈয়দপুরে স্ত্রী হত্যাচেষ্টা মামলায় আ.লীগ নেতা ভলু জেলহাজতে
এম আর আলী টুটুল, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীর মামলায় আওয়ামী লীগ নেতা জেল হাজতে। আজ (২৯ নভেম্বর) সোমবার দুপুরের দিকে আলোচিত স্ত্রী হত্যাচেষ্টা মামলায় আ'লীগ নেতা হিটলার চৌধুরী ভুলু নীলফামারী জজ কোর্টে হাজিরা দিতে গেলে সৈয়দপুর আমলী বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, বিগত ২০১৯ সালে শহরের গোলাহাট এলাকায় নিজ বাড়িতে গভীর রাতে হিটলার চৌধুরী ভলুর স্ত্রী সুরভী বেগমের গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে হিটলার চৌধুরী ভলু নিজে বাদী হয়ে মামলা করেন। কিছুদিন পর এ মামলায় আজাদ ও সাজু নামে হিটলার চৌধুরী ভলুর একান্ত সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:  সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

এসময় তারা জানায়, হিটলার চৌধুরীর নির্দেশেই সুরভী বেগমকে হত্যার জন্য গলায় ছুড়ি চালায়। কিন্তু সুরভীর ছোট মেয়ে ঘটনা দেখে ফেলে এবং চিৎকার করায় আশেপাশের লোকজন ছুটে আসায় পরিকল্পনা ভেস্তে যায়। গলাকাটা অবস্থায় সুরভী চৌধুরীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ একমাস চিকিৎসা করা হয়। তাদের জবানবন্দি অনুযায়ী পরবর্তীতে হিটলার চৌধুরী ভলুকেই প্রধান হুকুমের আসামী করা হয়। তিনি সৈয়দপুর পৌর আওয়ামীলীগের ২ নং ওয়ার্ড কমিটির সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রভাবে ঘটনাটি ধামাচাপার চেষ্টা করে এবং আটক ওই দুই যুবককেই দায় স্বীকার করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালান। এ ব্যাপারে হিটলার চৌধুরী ভলুর আইনজীবী জুয়েলের সাথে কথা হলে তিনি জানান, মামলার চার্জশিট দেওয়ায় আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি